নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানি: এমপি জাহান্দার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানি: এমপি জাহান্দার
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানি: এমপি জাহান্দার

জমির নামজারি বা মিউটেশন করতে একসময় নিজের কাছ থেকেও ২৫ হাজার টাকা ঘুষ নেয়া হয়েছিল বলে জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নামজারি করতে কেউ ঘুষ নিলে তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।’

শুক্রবার (২৭ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নেয়া হয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, ভূমি অফিসের কর্মকর্তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। কোনো অর্থের বিনিময়ে কেউ এমন কাজ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।’

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনা সরকারের মতো যেন বিএনপির কোনো নেতাকর্মী স্বৈরাচার না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমি দখল করার চেষ্টা করলে তার মাদারীপুরে জায়গা হবে না।’

সাবেক এমপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে জনগণের কাছ থেকে ভোটভিক্ষা চেয়ে আপনাদের সাথে প্রতারণা করেছেন সাবেক এমপি। এর প্রমাণ বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খালের উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। এমন এক সময় আসবে যখন এই নলকূপের কারণে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে।’

পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৮   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ