হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা মব তৈরি করছে: ভূমিমন্ত্রী
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) তৈরি করছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি বুঝছেন। আমাদের ঘোষণা হলো সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি।’

দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণ।’

দলীয় কার্যালয় নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইচ্ছে করলেই সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানেও অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা দলের মহাসচিবের নামে জায়গা কিনে তারপর অফিস করব।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৫   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ