সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে কামাল হোসেন মোল্যা (২৮) এবং আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের মৃত আনারউদ্দিন মাতুব্বরের ছেলে মো. জিয়া মাতুব্বর (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে পৃথকভাবে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তারা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরো জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩১   ২২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ