সরিষাবাড়ীতে মাদকের বিরুদ্ধে উত্তাল জনতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মাদকের বিরুদ্ধে উত্তাল জনতা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে মাদকের বিরুদ্ধে উত্তাল জনতা

জামালপুর প্রতিনিধি : “এসো হাতে হাত ধরি, সুন্দর একটা সমাজ গড়ি” এবং “মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই দৃঢ় অঙ্গীকার নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে চর ঘোরামারা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সমাজকে কলঙ্কমুক্ত করার লক্ষ্যে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার শত শত মানুষ অংশ নেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চর ঘোরামারা বাজার এলাকায় এক বিশাল সমাবেশে পরিণত হয়।

​অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল তুলে ধরে এলাকাকে মাদকসেবী ও মাদক কারবারিমুক্ত করার জোরালো ঘোষণা দেন। তারা বলেন, ​”মাদক কেবল একটি জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে মাদকবিরোধী চেতনা ছড়িয়ে দিতে হবে।”

​সাতপোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম খুশু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন, সাতপোয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাকিল আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রায়হান মিয়া ও সাতপোয়া ইউনিয়ন বিএনপি কাউন্সিল সদস্য বেলাল ফকির প্রমুখ।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ। মানববন্ধনের শেষে উপস্থিত জনতা ঐক্যবদ্ধভাবে এলাকা থেকে মাদক নির্মূল করার শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ