বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল
শনিবার, ২৮ মার্চ ২০২৬



বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আজ শনিবার সকাল ১১:২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা দিলারা হাফিজের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দিলারা হাফিজের মরদেহ আগামী রবিবার ২৯/০৩/২০২৬ তারিখ সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মরহুমার নামাযে জানাযা আগামী সোমবার ৩০/০৩/২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতা করিমুন্নেছা খাতুন চৌধুরী। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১২   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ