সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
শনিবার, ২৮ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, দোলভিটি গ্রামের মৃত আঃ খালেকের ছেলে রুহুল আমিনের পরিবারের সাথে বিবাদী ছাহেবুজ্জামান বিদ্যুৎ ও আবু সাঈদ দুলালদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বে আদালতে মুচলেকা দিলেও বিবাদীরা তা অমান্য করে ফের হামলার পরিকল্পনা করে।

ঘটনার দিন রুহুল আমিন বাড়ীতে না থাকার সুযোগে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে বিবাদীরা রুহুল আমিনের ভাই জহুরুল ইসলামকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম চোখের উপরিভাগে লেগে গুরুত্বর হাড়ফাঁটা জখম হয়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।

এসময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে বিবাদীরা লাঠিসোটা দিয়ে আলী আকবর ও রেবেকা বেগমসহ অন্যান্যদের এলোপাথারি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দুই নারী সদস্যের শ্লীলতাহানি ঘটায় এবং তাদের গলা থেকে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুত্বর আহত জহুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে বাদী মোঃ রুহুল আমিন বলেন, “বিবাদীরা আইন-আদালত মানে না। তারা পরিকল্পিতভাবে আমার ভাই ও পরিবারের নারীদের ওপর হামলা চালিয়েছে এবং স্বর্ণালঙ্কার লুট করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ