আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
শনিবার, ২৮ মার্চ ২০২৬



আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা দেশে সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি।

শনিবার বিকেলে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে বাসন্তী পূজার বিজয়া দশমী উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন মন্দির সংস্কারে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’—এই আদর্শকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজের দৃষ্টান্তও স্থাপন করতে হবে।

শিমুল বিশ্বাস বলেন, মন্দ কাজ সংক্রামকের মতো ছড়িয়ে পড়ে, তাই তা পরিহার করতে হবে এবং ভালো কাজকে দৃশ্যমান করে লালন-পালন করতে হবে। তিনি সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে বসবাসের আহ্বান জানান।

তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই পায়, সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের দারিদ্র্য, অভাব-অনটন ও নানা সমস্যার সমাধানে একটি উন্নত ও নিরাপদ সমাজ গড়তে তিনি অব্যাহতভাবে কাজ করবেন বলেও উল্লেখ করেন।

পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাবনা পৌর সদরের ১৫টি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদানের ২৬ লাখ ৪০ হাজার টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৩   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ