রবিবার, ২৯ মার্চ ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে ৬৮ ধারায় নোটিশ ডা. শফিকুরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে ৬৮ ধারায় নোটিশ ডা. শফিকুরের
রবিবার, ২৯ মার্চ ২০২৬



সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে ৬৮ ধারায় নোটিশ ডা. শফিকুরের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এক বৈঠকে তিনি এই নোটিশ দেন। এরপর বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।

এই অধিবেশনকে সামনে রেখে সরকারি এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা পৃথক পৃথক বৈঠকে বসেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এদিকে, অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, আজ অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশে এখনও ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০২   ৭ বার পঠিত