জামালপুরে শত্রুতার বিষে মরল ১০ লাখ টাকার মাছ, দিশেহারা খামারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শত্রুতার বিষে মরল ১০ লাখ টাকার মাছ, দিশেহারা খামারি
রবিবার, ২৯ মার্চ ২০২৬



জামালপুরে শত্রুতার বিষে মরল ১০ লাখ টাকার মাছ, দিশেহারা খামারি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে খামার মালিক সম্রাট মোগলের প্রায় ১০ থেকে ১১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার(২৯ মার্চ) সকালে ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, লালডোবা এলাকার সফল মৎস্য চাষি সম্রাট মোগল তার বাড়ির পাশে চার বিঘা জমিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি এলাকায় সুনামের সাথে মাছ সরবরাহ করে আসছেন। কিন্তু শুক্রবার রাতের আঁধারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান।

​খামার মালিক সম্রাট মোগল জানান, সকালে পুকুর পাড়ে ‘টিন্ডার ৫৬%’ নামক বিষাক্ত ট্যাবলেটের একটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। তিনি দাবি করেন,
​পুকুরে থাকা প্রায় ২ লক্ষ পোনা মাছ সম্পূর্ণ মারা গেছে। এছাড়াও বিক্রয়যোগ্য সব বড় মাছ মরে যাওয়ায় বর্তমান বাজার মূল্যে ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১১ লক্ষ টাকা।

খামার মালিক সম্রাট মোগল আরও বলেন,​”আমি হাড়ভাঙা খাটুনি দিয়ে এই খামারটি গড়ে তুলেছিলাম। বিষ দিয়ে আমার সব স্বপ্ন শেষ করে দেওয়া হয়েছে। আমি এখন নিঃস্ব ও দিশেহারা।”

​একজন সফল উদ্যোক্তার সাথে এমন শত্রুতা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৪   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ