জামালপুরে প্রশাসনের কড়া অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হলো সেই ‘বেপরোয়া’ ড্রেজার !

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্রশাসনের কড়া অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হলো সেই ‘বেপরোয়া’ ড্রেজার !
রবিবার, ২৯ মার্চ ২০২৬



জামালপুরে প্রশাসনের কড়া অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হলো সেই ‘বেপরোয়া’ ড্রেজার !

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আবারও কঠোর হুঙ্কার দিয়েছে উপজেলা প্রশাসন। বারবার সতর্কবার্তা এবং আগের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালু করা একটি অবৈধ ড্রেজার মেশিন রবিবার (২৯ মার্চ) বিকেলে পুনরায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার রহিমপুর ও পাররামরামপুর ইউনিয়ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমি ও পরিবেশের তোয়াক্কা না করে বালু উত্তোলন করে আসছিল। এর আগেও একই ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়েছিল, কিন্তু প্রভাবশালী চক্রটি প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সেটি মেরামত করে পুনরায় চালু করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ড্রেজারটি পুরোপুরি অকেজো করে দেয়। জব্দ করা মালামাল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই অবৈধ বালু উত্তোলনের ফলে, আশপাশের চাষযোগ্য জমি ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং ড্রেজারের কারণে নদী ও মাটির স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও ধ্বংস করার পরেও পুনরায় ড্রেজার বসানো প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসন সূত্র আরও জানান, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রহিমপুর ও পাররামরামপুর এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না। নিয়মিত এমন অভিযান চললে এলাকাটি স্থায়ীভাবে বালু খেকোদের কবল থেকে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৪   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ