সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
সোমবার, ৩০ মার্চ ২০২৬



সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম মোল্লা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম মোল্লা ইজিবাইকযোগে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি নসিমনের সঙ্গে তার বহনকারী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনায় জড়িত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৫   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ