মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং একজনকে ২ মাসের কারাদণ্ডও প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

এতে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান মুঠোফোনে বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে ওই অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তেল মজুদে জড়িত মো. সিফাত নামে একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একইসঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানার কথাও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে, রাত দশটায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদ হিসেবে পাওয়া গেলে বলে জানান রাশেদ খান। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২৩   ২৩ বার পঠিত