ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে

ইসরায়েলে যুদ্ধকালীন আহতের সংখ্যা বেড়ে ছয় হাজার ২৮৬ হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য ইসরায়েলের সর্বশেষ আহতদের বাদ দিয়ে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর ফলে যুদ্ধে আহত ইসরায়েলিদের মোট সংখ্যা বেড়ে ছয় হাজার ২৮৬ হয়েছে। তাদের মধ্যে ১০০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ইসরায়েলের চ্যানেল ১২-এর তথ্য মতে, মধ্যাঞ্চলীয় বনি ব্রাক এলাকায় ১৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন ১১ বছর বয়সী মেয়ে এবং একজন ১৩ বছর বয়সী ছেলে রয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে দেশটির দিকে ধেয়ে আসা আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে এটি ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওয়াইনেটের তথ্য মতে, এই হামলাগুলো দেশের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলসহ সমগ্র ইসরায়েলজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদে আরো বলা হয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে একটি ড্রোন অনুপ্রবেশের বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এর আগে মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে চালানো একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেন্দ্রীয় বনি ব্রাকে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

সূত্র : আলজাজিরা

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৫৫   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ