ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি: অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি: অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি: অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে মো. রাশেদ মোল্লার মালিকানাধীন দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের সদস্য, পুলিশের টিম এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান কালে দোকানে অবৈধভাবে ২৪৫ লিটার পেট্রোল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরে জব্দকৃত পেট্রোল ন্যায্য মূল্যে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:০১   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ