চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি
বুধবার, ১ এপ্রিল ২০২৬



চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসেই ফেনী এবং ঝিনাইদহে দুইটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আইনুন নিশাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিস্তা মহাপরিকল্পনা ও ফারাক্কার পানি বণ্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করে যাচ্ছেন বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এদিকে, রাজনৈতিক প্রভাবে কোনোভাবেই যেন নদী খাল দখল করতে না পারে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ১২০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সূচিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির ঐতিহাসিক কর্মসূচি হচ্ছে খাল খনন কর্মসূচি। বিএনপির নির্বাচনী ইশতিহার অনুযায়ী বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এই কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খননের উদ্যোগ নিয়েছে। গত ১৬ মার্চ দিনাজপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৭   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ