ক্রোয়েশিয়াকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » ক্রোয়েশিয়াকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ক্রোয়েশিয়াকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

এনদ্রিক মাঠে নামার পর যেন নতুন গতি পায় ব্রাজিল। আক্রমণে বাড়ে ধার, বদলে যায় ম্যাচের ছন্দ। মাঝে ক্রোয়েশিয়া সমতা ফেরানোর পর খুব দ্রুতই জবাব দেয় ব্রাজিল। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে এগিয়ে দেন দানিলো। পরে ক্রোয়েশিয়ার লভরো মায়ের সমতা ফেরালেও, পেনাল্টি থেকে দেশের হয়ে প্রথম গোল করেন ইগো চিয়াগো। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন গেব্রিয়েল মার্তিনেল্লি।

১৯তম মিনিটে প্রথম বড় সুযোগ পান দানিলো। ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাক থেকে নেওয়া তার শট দারুণ দক্ষতায় ঠেকান ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

৩৬তম মিনিটে জোয়াও পেদ্রোর শটও একইভাবে রুখে দেন তিনি। পাঁচ মিনিট পর আবারও পেদ্রোকে হতাশ করেন এই গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে লুকা মদ্রিচের ফ্রি কিক থেকে সুযোগ পেয়েছিলেন লুকা ভুসকোভিচ। তার হেড দারুণ সেভে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ব্রাজিল গোলরক্ষক বেন্তো।

এরপর দ্রুত পাল্টা আক্রমণে গোল পায় ব্রাজিল। ভিনিসিউস জুনিয়রের চমৎকার ড্রিবলিংয়ের পর কাটব্যাক থেকে সহজেই গোল করেন দানিলো।

দ্বিতীয়ার্ধে শুরুতে চাপে রাখে ক্রোয়েশিয়া।
৫৭তম মিনিটে আন্দ্রেই ক্রামারিচের দূরপাল্লার শট ঠেকান বেন্তো। ৭৪তম মিনিটে ভুসকোভিচের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৪তম মিনিটে সমতা ফেরান মায়ের। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৮৮তম মিনিটে এন্দ্রিককে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল, সেখান থেকে গোল করেন চিয়াগো।

যোগ করা সময়ে আক্রমণে গিয়ে আরেকটি গোল হজম করে ক্রোয়েশিয়া। এনদ্রিকের বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান মার্তিনেল্লি।

ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই জয়ে স্বস্তি নিয়েই আন্তর্জাতিক বিরতি শেষ করল ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৬:২০:২০   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ