ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু; বাড়িতে শোকের মাতম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু; বাড়িতে শোকের মাতম
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু; বাড়িতে শোকের মাতম

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হৃদয়বিদারক রেল দুর্ঘটনায় যমজ শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের যমজ সন্তান।
জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিলেলেন পরিবারটি। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিক্স এর দোকানে কাজ করতে যান। হঠাৎ করে তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন ট্রেনের নিচে চাপা পড়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৪   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধনে এমপি খোকন
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা
চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ