সালথায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বুধবার, ১ এপ্রিল ২০২৬



সালথায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মজিবুর রহমান ও মনির মোল্যা। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন, সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন, সদস্য সাইফুল ইসলাম মারুফ ও সাংবাদিক মামুন মিয়াসহ অন্যান্যরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ মো. দবির উদ্দিন সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৫   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ