ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে জাতীয় সংসদের নারী সংসদ সদস্যদের নিয়ে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ‌ আমির হামজার ‌আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ‌রাত ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর রাজেন্দ্র কলেজ (শহর শাখা) সামনে নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ‌মুফতি আমির হামজা জাতীয় সংসদের নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে কৌতুক করে মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।‌ বক্তারা এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি যদি দ্রুত সময়ের মধ্যে ক্ষমা না চান, তবে ফরিদপুরসহ সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:০৮:৫২   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ