জামালপুরে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু: রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু: রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা
বুধবার, ১ এপ্রিল ২০২৬



জামালপুরে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু: রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের কেন্দুয়া রেলস্টেশন এলাকায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা বৃদ্ধা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে থানার অন্তর্গত কেন্দুয়া রেলস্টেশনের কালিবাড়ি এলাকা অতিক্রম করছিল। এসময় ওই বৃদ্ধা অসাবধানতাবশত রেললাইনের খুব কাছ দিয়ে হাঁটছিলেন। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান “অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৭   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ