ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমে।

আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির আরেক এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর জু শি চেং উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও কথা হয়।

সম্মেলনে বাংলাদেশ ও চীন থেকে বিশেষজ্ঞদের অংশগ্রহণ, বিভিন্ন একাডেমিক সেশন আয়োজন এবং গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে উপযুক্ত বিশেষজ্ঞ মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, চীন-বাংলাদেশ একাডেমিক বিনিময় কার্যক্রম, তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ড. লি হোমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১২   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জেলা প্রশাসনের দরজা জনগণের জন্য সব সময়ই খোলা : ডিসি রায়হান কবির
প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল: পরিবেশমন্ত্রী
ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার
ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি
তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি -সুমাইয়া আক্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ