বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগম ওই এলাকার আবু কাশেমের স্ত্রী। আবু কাশেম একই এলাকার আব্দুল বারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রিনা বেগম বাড়ির পাশের একটি সেচ পাম্প চালু করতে যান। পাম্পের সুইচে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বিদ্যুৎতাড়িত হতে দেখে স্বামী আবু কাশেম দ্রুত তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তিনিও গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই রিনা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত আবু কাশেমকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৮   ৩৮ বার পঠিত