কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : পল্লী কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ‌বিকালে ফরিদপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোঃ ইসমাইল জবিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ।
জসিম ‌ফাউন্ডেশনের সভাপতি ‌ সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ ‌‌ প্রফেসর আব্দুস সামাদ প্রমূখ।‌
অনুষ্ঠানে বক্তারা পল্লী কবি জসীম উদ্দিনের জীবন, সাহিত্যকর্ম ও গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, পল্লী কবি জসীম উদ্দিন শুধু ফরিদপুরের গর্বই নন, তিনি সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরেছে।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর রচিত ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্যপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় ‌ বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ‌।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৮   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি অর্থ সাশ্রয়ে দৃষ্টান্ত, স্বচ্ছতায় অনন্য দুই ইউএনও
সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২
সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক
সালথায় ইউএনওর অভিযানে ৩৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ধ্বংস
ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ
বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ