রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা

রোমান্টিক নায়ক থেকে এবার অ্যাকশন নায়ক হিসেবে দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘সাইয়ারা’খ্যাত আহান পাণ্ডে। প্রথম ছবিতে প্রেমিক চরিত্রে দর্শকদের মন জয় করার পর এবার ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন তিনি।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আহানের। নবাগতা অনীত পাড্ডার সঙ্গে তাঁর পর্দার রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছিল।
প্রথম ছবিতেই সাফল্য পেয়ে আহান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

এবার নতুন বছরে তাঁর পরবর্তী ছবির কাজ শুরু হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর, যিনি এর আগে ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মতো জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন। এই ছবিতে আহান সম্পূর্ণ নতুন রূপে অ্যাকশন চরিত্রে দেখা যাবে।

ছবির নাম ও কাহিনি এখনো প্রকাশ করা হয়নি। তবে আহানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আয়শ্বরী ঠাকরে এবং শর্বরী বাগ।

রোম্যান্স ও অ্যাকশনের মিশেলে তৈরি হতে যাওয়া এই নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন শুধু অপেক্ষা—ছবির নাম, নায়িকা এবং মুক্তির ঘোষণার।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৮   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ