জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনা করে আজ গুলশানের সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। তাঁর সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন তাঁর সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, নিয়মিত নামায, রোজা আদায় করতেন।
স্পীকার মরহুমা সহধর্মিণী ও তাঁর মৃত মা বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে সেজন্য উপস্হিত সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে স্পীকার দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহবান করেন।

উল্লেখ্য, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী দিলারা হাফিজ ২৮ মার্চ ২০২৬ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে তিনি চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, সংসদ সদস্য মোঃমজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপি’র নেতাকর্মীবৃন্দ ও আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৯   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ