হামলা ও লুটপাটের শিকার ব্যবসায়ী, ২৫ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হামলা ও লুটপাটের শিকার ব্যবসায়ী, ২৫ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



হামলা ও লুটপাটের শিকার ব্যবসায়ী, ২৫ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ভয়াবহ সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে কাজীপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। লুটপাট ও ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী লালু মিয়ার সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে পহেলা এপ্রিল বুধবার বিকালে সংঘবদ্ধ হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। এঘটনায় স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে নিরুপায় হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন লালু মিয়া।

মামলায় মৃত দানেছ মণ্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলার ধরন ছিল অত্যন্ত নৃশংস। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা লোহার রড, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে লালু মিয়ার মুদি দোকানে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা দোকান চালানোর বিনিময়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এছাড়াও দোকান লুটপাটের পর হামলাকারীরা বসতবাড়িতে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে। সেখান থেকে নগদ ১৫ লাখ টাকা এবং প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া পানির পাম্পসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করায় আরও ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামালসহ মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৪ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দা এজবার আলীসহ অনেকেই জানিয়েছেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা।

ভুক্তভোগী ব্যবসায়ী লালু মিয়া এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৭   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ