শনিবার, ৪ এপ্রিল ২০২৬

আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



আজকের রাশিফল

মেষ
ঋণ থেকে মুক্তির সুযোগ মিলবে। আজ ব্যবসায় লাভ হতে পারে। তবে অতিরিক্ত খরচের জন্য চাপ বাড়বে। নিজের পরামর্শ মেনে চলুন। সবকিছু সতর্কভাবে বিচার করলে ভালো। নতুন কিছুর অপেক্ষায় আছেন, কাছের মানুষরা আপনার যোগ্যতা সম্পর্কে অবগত। বিপরীত লিঙ্গের কাছ থেকে সাহায্য পাবেন।

বৃষ
কাজের ভালো সুযোগ আসতে পারে। ভুল বোঝাবুঝি কমানোর জন্য চেষ্টা করুন। কর্মস্থলে উৎকণ্ঠা বাড়তে পারে। অতিরিক্ত আশা মানসিক চাপ বাড়াতে পারে। প্রতিবেশীর জন্য অশান্তি হতে পারে।

মিথুন
বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকবে। অফিসে চাপ বাড়তে পারে। কয়েকদিনের মধ্যেই জীবনে নতুন কিছু প্রভাব পড়বে। কোনো আলোচনা অসমাপ্ত থেকে যেতে পারে। চূড়ান্ত সাফল্য পেতে কাজে মনোযোগী হন। কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন।

কর্কট
পারিবারিক জীবন ভালো কাটতে না পারার শঙ্কা। বিভ্রান্তি, বিরোধিতা এবং সিদ্ধান্তের অভাবে অনেক পরিবর্তন আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। সাহসের প্রশংসা পাবেন। নিজের অবস্থান ফিরে পেতে মৃদু প্ররোচনা করুন। ব্যবসায় চাপ বাড়তে পারে।

সিংহ
সুনাম বাড়বে। পারিবারিক পরিকল্পনা তৈরির জন্য সময় নিন। অতীত থেকে বিরতি নিন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যান। প্রেমের দিকে উন্নতি, তবে নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা। অহেতুক ক্রোধ বাড়তে পারে।

কন্যা
ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। আর্থিক নিরাপত্তা প্রয়োজন। পাওনা আদায়ে দেরি হতে পারে। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। নিজের ভাগ্যকে পরিবর্তন করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবুন। বিপরীত লিঙ্গের থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে।

তুলা
অতিরিক্ত খরচ হতে পারে। অহেতুক আলোচনায় জড়াবেন। কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। আপনার সাফল্যের ওপর আপনি যথেষ্ট সক্ষম। নিজের ভাবমূর্তিকে বাড়িয়ে তুলুন। ভয় পাবেন না বরং এগিয়ে চলুন। আর্থিক চাপ থাকবে। নতুন বন্ধুর জন্য আনন্দ পাবেন।

বৃশ্চিক
ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে। নিজের উপর বিশ্বাস করতে হবে। শত্রুপক্ষের ক্ষতির শিকার হতে পারেন। নিজের কাজের গতি বজায় রাখুন। শারীরিক অসুস্থতা অবহেলা করবেন না। আইনি কোনো কাজের ভালো সুযোগ আসতে পারে। বাড়িতে বিবাদের শঙ্কা।

ধনু
পরিচিতদের থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসায় শান্তি পেতে পারেন। নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করুন। উচ্চাকাঙ্ক্ষা পূরণে একটি নির্দিষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতে হবে। সঠিক পছন্দ করার জন্য গভীর অভিজ্ঞতা প্রয়োগ করুন। আজ একটু সাবধানে থাকুন, বিপদ আসতে পারে।

মকর
চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি বাড়তে পারে। কর্মস্থানে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। নিজের দৃঢ়তা বজায় রাখুন। চ্যালেঞ্জের মোকাবিলা করুন। পিছিয়ে আসবেন না। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে।

কুম্ভ
দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। নীতির পথে হাঁটুন। কাছের জিনিস ছাড়তে হতে পারে। প্রয়োজনে সঠিকভাবে দ্বিমত পোষণ করতে পারেন। সংসারে শান্তি থাকলেও অফিসে জটিলতা বাড়তে পারে।

মীন
বুদ্ধির ভুলে চাপ আসতে পারে। তবে বুদ্ধির জোরে শত্রুকে জয়ও করতে পারবেন। কর্মস্থানে বন্ধুস্থানীয় কেউ বিরোধিতা করতে পারেন। জীবনে শান্তি মনে রাখুন আপনার এখন এগিয়ে যাওয়ার সময়। বাড়তি খরচের দিকে নজর রাখুন।প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। সঠিক সিদ্ধান্ত সাফল্যের পথ দেখাতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫২   ৯ বার পঠিত