
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রায় ফার্মেসির মালিক গণেশ মণ্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরকান্দা বাজারে ওষুধের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক নাজমুল হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
অভিযানকালে রায় ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল, ওষুধের ক্রয়সংক্রান্ত ইনভয়েস বা চালান দেখাতে না পারা, ড্রাগ লাইসেন্স নম্বরবিহীন ওষুধ এবং বিভিন্ন ওষুধের উৎপাদন ও মেয়াদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত রায় ফার্মেসির মালিক গণেশ মণ্ডলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা মনে করেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৫ ৬০ বার পঠিত