শনিবার, ৪ এপ্রিল ২০২৬

পিরোজপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ৬
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



পিরোজপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ৬

পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহন এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আসা মোল্লা ট্রাভেলস নামে এ বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

মোল্লা ট্রাভেলসে থাকা যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে উভয় বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২২   ১২ বার পঠিত