ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আলোচনা সভা
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‌ শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সদস্যসংখ্যা বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় সকলের মতামত, পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অমিত বিশ্বাস, ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় শীল, সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা, নির্বাহী সভাপতি হৃতিক কুন্ডু, সহ-সভাপতি সনদ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ সাহা, সদস্য আকাশ রায়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শৌভিক সাহা, সাবেক দপ্তর সম্পাদক প্রণব বিশ্বাস।
এছাড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অন্তু আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত সাহা ও জয়ন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক রাজনারায়ণ চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক জয়হরি সরকার, দপ্তর সম্পাদক হৃদয় শিকদার, সদস্য রিতম দে উপস্থিত ছিলেন।
শহর শাখার সভাপতি শুভ দাস, সাধারণ সম্পাদক সুজয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার ও আকাশ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন। এছাড়াও নতুন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত কুমার দাস, দুর্জয় হালদার, প্রীতম কুন্ডু, রমেন হালদার, শুভজিৎ সাহা প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদার করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৪   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প বিতরণ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পীকারের অভিনন্দন
রাজধানীতে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু
শিক্ষায় অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী : আইনমন্ত্রী
সংসদের ভেতর-বাইরে সংগ্রাম চলবে বলে জানালেন জামায়াত নেতা
হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক
রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে - হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ