রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে - হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে - হুইপ দুলু
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে - হুইপ দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত ‘ঈদ পুনমির্লনী ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট।

হুইপ উল্লেখ করেন, নাটোরকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনমানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত থাকতে হবে।

নাটোর-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম আনু এ অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন।

এসময় নাটোর জেলার গুণীজন ও আপামর জনসাধারণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটসহ সার্বিক অবকাঠামোর মানোন্নয়নে তাদের দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে হুইপকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, নাটোর জেলা থেকে আগত বিভিন্ন গুণীজন, নাটোর জেলার আপামর জনসাধারণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৪   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ