সংসদের ভেতর-বাইরে সংগ্রাম চলবে বলে জানালেন জামায়াত নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদের ভেতর-বাইরে সংগ্রাম চলবে বলে জানালেন জামায়াত নেতা
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



সংসদের ভেতর-বাইরে সংগ্রাম চলবে বলে জানালেন জামায়াত নেতা

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও সংবিধান সংস্কারের জন্য সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম।

শনিবার (৪ এপ্রিল) গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় দারুল আমান ট্রাষ্ট মিলনায়তনে দলের দায়িত্বশীল সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

আব্দুল হালিম বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এখন তারা সনদের আইনি ভিত্তির প্রশ্নে গড়িমসি করছে। বিএনপি ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা বললেও ভোটের পরে তা ভুলতে বসেছে।

সাম্প্রতিক সময়ে হামে শিশু মৃত্যুরোধ ও জ্বালানী সঙ্কট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের সংগ্রাম চলবে।

জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা- ২ (সদর) আসনের এমপি আব্দুল করিমের সভাপতিত্বে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন ও পর্যবেক্ষন নিয়ে দায়িত্বশীল সমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি নজরুল ইসলাম লেবু ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এমপি আব্দুল ওয়ারেছ এবং কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৫   ১৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্পীকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা
আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখ খানের আইনি নোটিশ
নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ