হাম-রুবেলা প্রতিরোধে বরগুনায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন চীফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাম-রুবেলা প্রতিরোধে বরগুনায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন চীফ হুইপ
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



হাম-রুবেলা প্রতিরোধে বরগুনায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন চীফ হুইপ

বরগুনাকে হামের হটস্পট ঘোষণা করায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১১ টায় ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মণি।

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে বরগুনা জেলা সদর উপজেলা ও পৌরসভাকে হামের হটস্পট ঘোষণা করেছে সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো সালেহ, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস শাকুর, চিকিৎসক ও সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৮   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ