অবৈধ তেল মজুদ ও বাড়তি দাম নেওয়ায় মাদারগঞ্জে যমুনা মোটরসকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ তেল মজুদ ও বাড়তি দাম নেওয়ায় মাদারগঞ্জে যমুনা মোটরসকে জরিমানা
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



অবৈধ তেল মজুদ ও বাড়তি দাম নেওয়ায় মাদারগঞ্জে যমুনা মোটরসকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ‘যমুনা মোটরস’ নামে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে উপজেলার বিভিন্ন বাড়িতে তল্লাশি ও সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে এই বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, ‘যমুনা মোটরস’ কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অমান্য করে ভোক্তাদের কাছ থেকে পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায় করছে। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন বাসাবাড়ি ও গুদামে জ্বালানি তেলের অবৈধ মজুদ আছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান:
“সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লাভের কোনো সুযোগ দেওয়া হবে না। যমুনা মোটরসকে জরিমানার পাশাপাশি অন্যদের সতর্ক করা হয়েছে। তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের খবরে উপজেলার অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত তদারকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২০   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ