ফরিদপুরে শিক্ষকদের একীভূতকরণের কৌশল শিখন-শিখানো ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শিক্ষকদের একীভূতকরণের কৌশল শিখন-শিখানো ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে শিক্ষকদের একীভূতকরণের কৌশল শিখন-শিখানো ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একীভূতকরণের কৌশল শিখন-শিখানো ও মূল্যায়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার সকালে ফরিদপুর সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও প্রশিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান এবং প্রশিক্ষক আবু জাহিদ মুহাম্মদ আশরাফুল আলম লিটনসহ অন্যান্যরা।
প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন প্রধান শিক্ষক ও ১৫ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করছেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পাঠদান পদ্ধতি আরও দক্ষ ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন কৌশলভিত্তিক বিষয় উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৭:১৬   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মাঠে সাংবাদিকরা, বিন্দুডাঙ্গীতে মাদক নিয়ে হট্টগোল
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ