ভাইরাল ভিডিওর সূত্র ধরে জামালপুরে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাইরাল ভিডিওর সূত্র ধরে জামালপুরে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



ভাইরাল ভিডিওর সূত্র ধরে জামালপুরে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের পৌরসভা এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চুরির চাঞ্চল্যকর ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী সদস্য রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাচারীপাড়া এলাকায় মো. গোলাম সরওয়ার চৌধুরীর একটি নির্মাণাধীন বাসার নিচতলা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল চুরি হয়। গত ৩ এপ্রিল রাত ১১টা থেকে ৪ এপ্রিল ভোর ৬টার মধ্যবর্তী সময়ে এই চুরির ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে দুই নারী অত্যন্ত কৌশলে ওই নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। পরবর্তীতে এই ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দ্রুত তদন্তে নামে জামালপুর থানা পুলিশ।

এ ঘটনায় বাড়ির মালিক মো. গোলাম সরওয়ার চৌধুরী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০/২১৭।
মামলা দায়েরের পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফুটেজে শনাক্ত হওয়া দুই নারীসহ মোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জামালপুর থানার ওসি জানান, “সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করেছি। চুরিকৃত মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

চোর চক্রের সদস্যদের গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ