বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে-যার মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাটকল ও পাট শ্রমিকদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো পূরণে প্রতিমন্ত্রী আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানান। এজন্য এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট
দফা দাবি লিখিতভাবে পেশ করেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা; পলিথিনের কাঁচামাল আমদানী ও ব্যবহার নিষিদ্ধ করা; পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া; পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ; মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৩৪   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ