বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধন
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধন

পার্বত্য জেলা বান্দরবানের ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি গার্লস কর্নারের আজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে গার্লস কর্নারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস. এম. মনজুরুল হক।

উদ্বোধনী বক্তব্যে তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষকদের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, নবনির্মিত এই গার্লস কর্নারের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে। বিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে তারা এখানে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কুমার দে, সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ আজিম, মদন কুমার বড়ুয়া, শিক্ষিকা নৈচিংখয় মার্মা, সহকারী শিক্ষক সঞ্জয় দাশসহ শিক্ষার্থী ও অভিভাবকরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবুল মনছুর।

পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের পিটিএ (অভিভাবক-শিক্ষক সমিতি) কমিটি গঠন করা হয়। এতে বিদ্যুৎ দাশকে সভাপতি, পারভীন আক্তারকে সহ-সভাপতি এবং সঞ্জয় দাশকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২১:০৭   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ