জাতীয় সংসদে একাধিক বিল পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদে একাধিক বিল পাস
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



জাতীয় সংসদে একাধিক বিল পাস

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদ আজ গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল, ২০২৬ এবং ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬ সহ বেশ কয়েকটি বিল পাস করেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলগুলো উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলগুলো ভোটে দেন, পরে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো গ্রহণ করার বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটিতে ঐকমত্য হওয়ায় বিলগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

আজ সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) বিল, ২০২৬; নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, ২০২৬; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০২৬; জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তী বিশেষ বিধান) রহিতকরণ বিল, ২০২৬; এবং বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) বিল, ২০২৬।

এছাড়াও আইনমন্ত্রী সংসদে আরও চারটি বিল উত্থাপন করেন। বিলগুলো হলো : সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬; সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬; জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৩   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ