ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় এবং পরে ফরিদপুর সদর হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর বিশ্বাস, প্রকৌশলী আদনান হোসেন অনু, ফরিদপুর পৌরসভার সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাওল হোসেন তনু, জেলা খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ এবং জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সেনেটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ বজলুর রশিদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আল আমিন সারওয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন।
আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীরা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় নিশ্চিত করা, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে নজরদারি জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩৭   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
নগরকান্দার ডাংগীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মাঠে সাংবাদিকরা, বিন্দুডাঙ্গীতে মাদক নিয়ে হট্টগোল
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ