বেরোবিতে প্রত্নতত্ত্ব নিদর্শন ও ঐতিহ্যের মিলনমেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেরোবিতে প্রত্নতত্ত্ব নিদর্শন ও ঐতিহ্যের মিলনমেলা
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



বেরোবিতে প্রত্নতত্ত্ব নিদর্শন ও ঐতিহ্যের মিলনমেলা

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসবে জীবন্ত হয়ে উঠেছে মধ্য ও প্রাচীন যুগের ইতিহাস এবং বিভিন্ন প্রত্নস্থানের চিত্র।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর ও কবি হেয়াত মামুদ ভবনের মধ্যবর্তী স্থানে উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী এই প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসবের আয়োজন করা হয়।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আশমীরা আলম প্রান্ত বলেন, ‘আমরা প্রত্নতত্ত্বের শিক্ষার্থী। আমরা চাই শুধু প্রত্নতত্ত্ব সম্পর্কে আমরা কেন জানব, সবাই যেন গুরুত্বপূর্ণ প্রত্নস্থান সম্পর্কে সুন্দর ইতিহাস সম্পর্কে জানতে পারে। সে উদ্দেশ্য আমাদের প্রত্নপ্রদর্শনীয় ও ঐতিহ্য উৎসব। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রত্নস্থান সম্পর্কে বাংলাদেশের প্রত্নসম্পদ সম্পর্কে জানতে পারে এবং এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে।

প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব দেখতে আসা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. হারুন-আল রশিদ বলেন, ‘প্রদর্শনীতে ঢোকার পরে আমি খুব অভিভূত। আসলে আমরা সাধারণত পত্রপত্রিকা ও বই-পুস্তক এসব ঐতিহাসিক স্থানগুলো দেখতাম। সবার সব জায়গায় গিয়ে দেখার সুযোগ হয় না। এখানে এসে আমার মনে হচ্ছে, আমি যেন ওই সময় ওই জায়গায় ফিরে গিয়েছি, এটা অন্যরকম অনুভূতি। তারা সুন্দরভাবে ঐতিহাসিক প্রত্ন স্থানগুলো তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয়ের উচিত এই বিষয়ে জাতীয় পর্যায়ে হাইলাইটস করা এবং এই ধারাটা অব্যাহত রাখা।’

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, ‘শুধু শ্রেণিকক্ষের মধ্যে আবদ্ধ না থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যে বাস্তব জ্ঞান, সেটা ছড়িয়ে দেয়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষের মধ্যে ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য নিয়ে আমাদের আজকের এই প্রদর্শনী উৎসবের আয়োজন। এখানে আমরা প্রত্ন ঐতিহাসিক নিদর্শনসমূহ প্রদর্শনীর পাশাপাশি এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক প্রেজেন্ট করছি, ফলে সামগ্রিকভাবে পুরো দেশের ঐতিহ্য এখানে তুলে ধরা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১৭   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মাঠে সাংবাদিকরা, বিন্দুডাঙ্গীতে মাদক নিয়ে হট্টগোল
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ