কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবি এমপি ফারুকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবি এমপি ফারুকের
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবি এমপি ফারুকের

সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানিয়েছেন।

জয়নুল আবদিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে-তার আগে তো ছিলই, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে…এই সরকার একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার; স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিভাগীয় ডিআইজিদের (পুলিশের উপমহাপরিদর্শক) বলে দেন, থানাগুলো যদি তৎপর হয় সবচেয়ে ভালো হবে।’

তিনি বলেন, ‘এগুলোকে বন্ধ করতে হবে। সন্ধ্যার পরে বেশি বেড়ে যায়।

এ সময় স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, জয়নুল আবদিন ফারুক নোটিশ দিয়েছিলেন সড়ক পরিবহনের।

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে গেলাম তো, এ জন্য বলে দিলাম,’ জবাবে বলে তিনি।

নোয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য জানান, এ ব্যাপারেও তিনি নোটিশ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩৩   ৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
নজরুল মেলা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
মাদক ও বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ