![]()
ফরিদপুর প্রতিনিধি : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ কয়েকজন নারী সংসদের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল।
মঙ্গলবার সকাল ১০টা ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজনীন রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ফরিদপুর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সহ-সভাপতি শাহনাজ সুলতানা, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান,মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া,সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা খন্দকার রলি, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজ,সাধারন সম্পাদক সোনিয়া আক্তার লিপি সহ জেলা ও মহানগর মহিলাদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ২১:৫২:৩২ ৩২ বার পঠিত