ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ কয়েকজন নারী সংসদের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল।
মঙ্গলবার সকাল ১০টা ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজনীন রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ফরিদপুর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সহ-সভাপতি শাহনাজ সুলতানা, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান,মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া,সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা খন্দকার রলি, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজ,সাধারন সম্পাদক সোনিয়া আক্তার লিপি সহ জেলা ও মহানগর মহিলাদলের ‌ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২১:৫২:৩২   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ