জামালপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা ক্ষেতে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা ক্ষেতে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



জামালপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা ক্ষেতে মিলল যুবকের বস্তাবন্দি মরদেহ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে নিখোঁজের দুদিন পর জুয়েল শেখ (২৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে।

​পুলিশ ও স্থানীয় বরাতে জানা গেছে, গত দুই দিন আগে জুয়েল শেখ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। মঙ্গলবার সকালে ইসলামপুরের শংকরপুর এলাকায় স্থানীয়রা একটি ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে নিখোঁজ জুয়েলের পরিবার জিডির সূত্র ধরে থানায় এসে তাকে শনাক্ত করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা জুয়েলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে গেছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী সংবাদমাধ্যমকে জানান,”স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে আমরা বিস্তারিত তদন্ত শুরু করেছি।”

​এই ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

বাংলাদেশ সময়: ২১:৫৫:২১   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ