নারায়ণগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, দুই শিক্ষার্থী আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, দুই শিক্ষার্থী আহত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



 নারায়ণগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, দুই শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। এসময় একজন গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন- গুলিবিদ্ধ রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)।

স্থানীয়রা জানান, চাঁদনী হাউজিং এলাকার একটি পোশাক কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে যুবদলের অভি-মনির গ্রুপের সংঘর্ষ বাধে।

এসময় অভি-মনির অনুসারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলিবর্ষণ করে। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।

সেই সঙ্গে সংঘর্ষ চলাকালীন অভি গ্রুপের বাহিনীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় এনায়েতনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এনায়েত নগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০ থেকে ৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়েস্টেজ মালামাল নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৪   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত
ফতুল্লায় সনাতনীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার বিতরণ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
নগরকান্দার ডাংগীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ