জামালপুরে ডিবি অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডিবি অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



জামালপুরে ডিবি অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক বিক্রির অভিযোগে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ টাকা মূল্যের ১০০০ পিস ইয়াবা এবং ১ লক্ষ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইন।

​পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার ফটিক শিকদারের ছেলে সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মুন্না (৩২), মরহুম আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০), মরহুম আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২), শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১)।

​ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল কাইয়ূম জানান, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর নির্দেশনায় ডিবি পুলিশের পৃথক দুটি দল এই অভিযান চালায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রথমে তারা দেওয়ানগঞ্জের কাউনিয়ার চর বাজার এলাকায় এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​এরপর একই দিন রাত ৮টা ৪০ মিনিটে শেরপুর ব্রিজ-জামালপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় এসআই আপেল মাহমুদ ও এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে অপর এক অভিযানে মুন্না, আফ্রিদী, রনি ও বাবুকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ​”মাদকমুক্ত সমাজ গড়তে হলে কেবল সামাজিক সচেতনতাই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ‘না’ বলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

​জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন হুশিয়ারি উচ্চারণ করে বলেন,
​”জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে জনগণের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে আসামিদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২১   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ