নতুন ভোটার তালিকা দাবি ডিএসসিসি প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন ভোটার তালিকা দাবি ডিএসসিসি প্রশাসকের
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



নতুন ভোটার তালিকা দাবি ডিএসসিসি প্রশাসকের

ঢাকা শহরের বর্তমান ভোটার তালিকায় ব্যাপক ভুল-ত্রুটির অভিযোগ তুলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে ভোটার তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মচারী টাওয়ারে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের কার্যক্রমের প্রশংসা করে আবদুস সালাম বলেন, ‘বিগত ১৭ বছরে যা সম্ভব হয়নি, বিএনপি তা মাত্র দুই মাসেই করে দেখাচ্ছে। আমরা আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে বর্তমান সরকার তাদের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হবে।’

তারেক রহমানের নির্দেশনায় জনজীবন সহজ করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল এসব কাজে বারবার বাধা দিচ্ছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘আমরা নির্বাচনকে ভয় পাই না, আমরাও নির্বাচন চাই। তবে নির্বাচন কমিশনকে বলব, ভোটার তালিকার ভুল সংশোধন করে ঢাকায় নতুন তালিকা করতে হবে।’ এ সময় তিনি শহর পরিচ্ছন্ন রাখা ও মশক নিধনে তাদের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই অর্জনকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না।’

এদিকে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন করেছেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উপাচার্য তার বক্তব্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩১   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ