ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬, বিল আকারে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলের অধিবেশনে সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মো. আসাদুজ্জামান এ অধ্যাদেশ উত্থাপন করেন।

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়। এ অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ন থাকবে।

অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। রাষ্ট্রপতি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে ভিসি নিয়োগ দেবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলাসহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে। এর নেতৃত্ব দেবেন একজন ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৫   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ