ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে ধর্ষণ, ঢাকায় গ্রেপ্তার যুবক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে ধর্ষণ, ঢাকায় গ্রেপ্তার যুবক
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে ধর্ষণ, ঢাকায় গ্রেপ্তার যুবক

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯ টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভিকটিম ‌ নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঘটনার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০-এর অধিনায়কের কাছে সহযোগিতা চান।
এর প্রেক্ষিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০

বাংলাদেশ সময়: ২২:৫০:৩২   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ভূরঘাটা পৌর বাস টার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ
সরিষাবাড়ীতে মিথ্যা মামলার বেড়াজালে অসহায় পরিবার, সঠিক তদন্তের দাবি
চার দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, মালিককে জরিমানা
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি মোঃ রায়হান কবিরের
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চীনের জিংইয়ের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ